দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও স্বাবলম্বী পরিবার গড়ার প্রস্তুতি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের ইছামতি কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলামসহ চিরিরবন্দর প্রেস ক্লাবের সাংবাদিক এনামুল মবিন (সবুজ), মো. জাফর ইকবাল, ইয়াছিন আলীসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা। প্রেস কনফারেন্স শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









