নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শিশুটিকে বলাৎকারের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের পর তদন্ত করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









