পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে অভিযান চালিয়ে ৬৫টি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দ জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার চর ভাঙ্গুড়া ঘাট থেকে অষ্টমনিষা-রূপসী এলাকা পর্যন্ত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম ও ভাঙ্গুড়া থানা-পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









