“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, তাড়াইল, কিশোরগঞ্জের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু, কৃষি কর্মকর্তা বিকাশ রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিশ দাস রাজিব, প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









