আক্রমণে ফেরার পর নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন ইবাদত হোসেন। ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ গড়া জুটি। ইকরাম আলিখিলের বিদায়ে দারুণ অবদান লিটন দাসে। লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি।
ইবাদতের বলে বাউন্ডারির আশায় পুল করেন ইকরাম। পুরোপুরি লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। বলের লাইন বুঝতে পেরে আগেই সরতে থাকেন লিটন। পরে ডাইভ দিয়ে অনেকটা গোলরক্ষকদের মতো বল গ্লাভসে নেন তিনি। ভাঙে ১৪৭ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
৬৯ বলে পাঁচ চারে ৩৩ রান করেন ইকরাম।
৭৮ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ২০২। ক্রিজে সেদিকউল্লাহ আটালের সঙ্গী ইসমাত আলম।
আফগানিস্তানের চার ব্যাটসম্যানই আউট হলেন ক্যাচ দিয়ে। চারটি ক্যাচই নিলেন লিটন। ম্যাচে এটি তার নবম ডিসমিসাল।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান (লক্ষ্য ৪৭৯): ৭৯ ওভারে ২০৩/৪ (আতাল ৬৬*, রহমত ৫১, ইকরাম ৩৩, ইসমত ০*; ইবাদত ৩/৪০, হাসান ১/৩৪, মেহেদী ০/৪৭)। প্রথম সেশন শেষে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









