পাবনার ভাঙ্গুড়ায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি কার্যক্রম (১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু করেছে বিসিআই অনুমোদিত সার ডিলারগণ। নিয়মতান্ত্রিকভাবে ও সরকারি বিধি অনুসরণ করে এসব সার বিক্রি করা হচ্ছে।
ডিলার পয়েন্টে সার মজুত থাকা পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
সরকার নির্ধারিত সারের মূল্য ডিলার পয়েন্টে
ইউরিয়া সার: প্রতি ৫০ কেজির বস্তা ১ হাজার ৩৫০ টাকা, প্রতি কেজি ২৭ টাকা।
টিএসপি সার: প্রতি ৫০ কেজির বস্তা ১ হাজার ৩৫০ টাকা, প্রতি কেজি ২৭ টাকা।
ডিএপি সার: প্রতি ৫০ কেজির বস্তা ১ হাজার ৫০ টাকা, প্রতি কেজি ২১ টাকা।
এমওপি সার: প্রতি ৫০ কেজির বস্তা ১ হাজার টাকা, প্রতি কেজি ২০ টাকা।
ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান এদিনকে বলেন -সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির এ কার্যক্রমের মাধ্যমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। সার সংকট হতে পারে কিনা? জানতে চাইলে তিনি জানান -প্রচুর সার সরবরাহ করা হচ্ছে সংকটের শংকা নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









