গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, ভিপি ফায়েকউজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, নজরুল ইসলাম মহিনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থী ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









