নাটোরের গুরুদাসপুরে র্যালি, ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। তিনি বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়াতে হবে।”
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহড়ায় রান্নার গ্যাস থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণের কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ। সঞ্চালনা করেন আইসিটি কর্মকর্তা মাহাবুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









