‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই তারকা অভিনেতা আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশ করেছে টিএমজেড।
জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আরজে মেটির মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে। টিএমজেডকে এক কাউন্টি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেটির প্রতিনিধিরা টিএমজেডকে বলেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, প্রিয় অভিনেতা, সমাজসেবক এবং প্রতিবন্ধী অধিকার আন্দোলনের নিবেদিতপ্রাণ আরজে মেটি মারা গেছেন।”
আরজে মেটির কর্মজীবন ব্যাখ্যা করে প্রতিনিধিরা বলেন, “পুরস্কারজয়ী ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার ‘ফ্লিন’ হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন আরজে মেটি। নিজে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি চরিত্রটিতে বাস্তবতার ছাপ এনেছিলেন। পাশাপাশি প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সমাজে অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দিতে নিজের পরিচিতিকে কাজে লাগিয়েছিলেন।”
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্মগ্রহণ করেন আরজে মেটি। জন্মের সময় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তার শারীরিক জটিলতা দেখা দেয়। তিন বছর বয়সে তার সেরিব্রাল পালসি শনাক্ত হয়। পরে দত্তক পরিবারে বেড়ে ওঠেন তিনি। নিজের শারীরিক অবস্থাকে অভিনয়ের পথে বাধা হতে দেননি মেটি। বরং সেই অভিজ্ঞতাই তাকে ‘ব্রেকিং ব্যাড’–এর চরিত্রটির সঙ্গে বিশেষভাবে যুক্ত করেছিল। তার অভিনয় প্রতিবন্ধী মানুষের জীবন ও অভিজ্ঞতাকে পর্দায় আরো বাস্তবভাবে তুলে ধরতে সাহায্য করেছে।
২০০৮ সালে প্রচার হয় শুরু হয় ‘ব্রেকিং ব্যাড’। এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আরজে মেটি। ভিন্স গিলিগানের নির্মিত সিরিজটি টেলিভিশনের অন্যতম প্রশংসিত অপরাধনির্ভর নাটক হিসেবে পরিচিতি লাভ করে। এতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে তার অভিনয় দর্শক হৃদয়ে আলাদাভাবে নাড়া দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









