ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর ইউপির যাদবপুর বাজার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপরজন তার ভাগ্নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরের পারে খেলাধুলা করছিলো এসময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বাড়ির পাশে পুকুর পারে খেলতে গিয়ে পানিতে ডুবে ২-থেকে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমরান আলম জানায়, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে ,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









