দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা, ঝুঁকি হ্রাস ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের ওপর সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









