আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ এবং পূজা চলাকালে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি প্রদীপ শর্মা, পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শংকর দাস, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেব নাথ প্রমুখ।
উপজেলা পরিষদের সিএ তাপস দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিলন কান্তি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকসহ অনেকেই।
এছাড়াও ২১ পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা এবং অনুদানের টাকা প্রদান হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









