শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে জিআর চাল ও ঢাকা জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এসব চাল ও অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, উপজেলা দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক রনজিত কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন। পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা সবার সহযোগিতায় উৎসব নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









