রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা ও সাইনবোর্ড উত্তোলন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা ও সাইনবোর্ড উত্তোলন

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন তাঁরা।


এসময় ভাষা আন্দোলনে শহিদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তাঁরা।

পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত  ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃআইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ সহ কয়েকজন নেতা কর্মী উপস্থিত ছিলেন।


এর ফলে দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গন থেকে সটকে পড়েন নেতা কর্মীরা। 
এঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।  পতাকা উত্তোলনের বিষয়ে বিএনপি- জামায়াতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে নেতা কর্মীদের পদচারণা বন্ধ ছিল। 


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, সকালে কয়েকজন মিলে পতাকা উত্তোলন করেছে বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু কাউকে পাওয়া যায় নি।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.