পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম সেলিম রেজা হাবিব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বেড়া পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনান্ট চাকমা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় একেএম সেলিম রেজা হাবিব অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









