ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজামণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।
তিনি বলেন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্প বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ঐতিহ্য সরাসরি দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত।
এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ধামরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত বণিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









