সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা, বিদ্যুতের পাশাপাশি বিকল্প আলোর ব্যবস্থা এবং পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পূজা উদযাপনের জন্য বরাদ্দ করা চাল, আর্থিক অনুদানসহ সরকারি সুযোগ-সুবিধা যথাসময়ে বিতরণ করা হয়েছে।
পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা, প্রস্তুতি ও সরকারি সহায়তা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









