পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মঠবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। হাফেজ মাওলানা আবু বকরের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
বুধবার সকাল ৮টা থেকে একই স্থানে ২০২৬ সালের ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
যুবদল নেতা মামুন খান বলেন, পবিত্র কোরআনের প্রচার-প্রসার এবং হাফেজদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের পাশে থাকতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









