‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান।
আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার ৫টি কারণ চিহ্নিত করে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিদিনই ছোট-বড় নানা সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে অসংখ্য মানুষ নিহত এবং পঙ্গু হচ্ছেন। অতিরিক্ত গতি ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো। অপ্রশস্ত সড়ক, জেলার সড়কগুলো প্রয়োজনের তুলনায় সরু হওয়া, গাড়ি চালানো অবস্থায় চালকদের অসচেতনতা এবং মুঠোফোনে কথা বলা।
মূলত এসব উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই জেলার সড়কগুলোতে অকাল মৃত্যু ও পঙ্গুত্বের মিছিল থামছে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









