রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ওসি-বিএনপি নেতা বাকবিতণ্ডার অডিও ভাইরাল

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

ওসি-বিএনপি নেতা বাকবিতণ্ডার অডিও ভাইরাল

হবিগঞ্জের বাহুবলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার। বাকবিতণ্ডার অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গালাগাল করার অভিযোগে সভাপতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তানগরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

এরআগে, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। অডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অডিওটির সত্যতা যাচাই ও সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হয়। তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্ত হিসেবে উপজেলা বিএনপির সভাপতিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অপস) রাখী রানী দাস জানান, ‘শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বিষয়টিকে আইনশৃঙ্খলার প্রশ্ন হিসেবে দেখছেন, অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি—ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

পাবেল/হবিগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.