পাবনার ফরিদপুর উপজেলায় লাইসেন্স ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং ভেজাল ঘি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি ভেজাল ছানা নষ্ট করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার ডেমরা এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। এ সময় প্রসিকিউশন ও সংশ্লিষ্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন।
অভিযানে বিএসটিআই, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এদিনকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









