বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ফারজানুল ইসলাম।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









