‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জামালপুর সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ও জামালপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়াসহ অন্য অতিথিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









