বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঘাঘর বাজার পৌর মার্কেট থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও শিল্পকলা একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্যসচিব মান্নান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাঁদের লক্ষ্য।
সভায় অন্য বক্তারাও যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









