বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা যুবদল ও পৌর যুবদলের পৃথক উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে পৌর পয়েন্ট থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জামান বাদশা ও মোহাম্মদ আলী বক্তব্য দেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাদের মধ্যে কলকলিয়ার সভাপতি সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলীর সভাপতি সুলেমান মিয়া, মিরপুরের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া-হলদিপুরের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর-শাহারপাড়ার সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দির সভাপতি আব্দুল মালিক খান ও সাধারণ সম্পাদক শামিম আহমেদ এবং পাইলগাঁওয়ের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে নিহত যুবদল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা আগামী দিনেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আবুল হাশিম ডালিম কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুনুর রশিদ ও সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ ও সদস্যসচিব শামসুল ইসলাম জাবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার এর উদ্বোধন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিলেট মুজিব জাহান রক্তকেন্দ্রের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে যুবদল, বিএনপি পরিবারের নেতাকর্মী ও সাধারণ মানুষ রক্তদান করেন।
অন্যদিকে, পৌর যুবদলের উদ্যোগে পৃথক আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তারেক মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া ও আবুল হোসেন রাব্বি। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









