বগুড়ার সারিয়াকান্দিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ও সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান এবং নারচী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের দায়িত্ব ও অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও নারচী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









