সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লক্ষ্মণখলা গ্রামে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মাফিজা আক্তার নামের ১৪মাস বয়সী শিমুর মৃত্যু হয়।
সে ওই গ্রামের মারুফ মিয়ার মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মণখলা গ্রামের ১৪মাস বয়সী শিশু মাফিজা আক্তার নিজ বাড়ির উঠানে খেলনা নিয়ে গতকাল বিকেল তিনটার দিকে খেলাধুলা করছিল। এক পর্যায়ো হামাগুড়ি দিতে দিতে সে বাড়ির সামনে থাকা ডোবার পানিতে ডুবে তলিয়ে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিক অচেতন অবস্থায় ওই ডোবার পানি থেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্ব্স্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেথানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









