পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম।
মিছিলে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ও ইসলামী ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম রিপন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









