‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট দপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আকবর আলী খান, বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিদ্ধ রায়, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১ জনকে মোট ১০ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









