‘দক্ষ যুবকের গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে দুর্গাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা এবং যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর হোসেন ও আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









