২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন হিনা খান। নিজেকে শক্ত রেখে কঠিন অসুখের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জসওয়ালকে বিয়ে করেন হিনা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন।
সম্প্রতি এক পডকাস্টে রকির সঙ্গে বিয়ের কিছু অজানা কাহিনি ভাগ করে নিয়েছেন হিনা খান। সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
তিনি বলেন, ‘‘আগে থেকে পরিকল্পনা করে বিয়ের সিদ্ধান্ত তারা নেননি। বরং পরিস্থিতির তাগিদে আচমকা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি, বিয়ে সেরেছিলেন মাত্র ১৫ মিনিটে।’’
হিনার কথায়, রকির সঙ্গে তার সম্পর্ক প্রায় ১৩-১৪ বছরের। কিন্তু বিয়ে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা ছিল না তাদের। সেই সময় শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও গ্রাস করেছিল তাকে।
তাই এক দিন রকিকে সরাসরি বলেছিলেন, “তুমি চাইলে জীবনে এগিয়ে যেতে পারো। অন্য কাউকে বিয়ে করতে পারো। অথবা আমাকেই বিয়ে করে নাও। কারণ, কাল কী হবে, তা আমি জানি না।”
বিয়ের পর তাদের সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি বলেই জানিয়েছেন হিনা। অভিনেত্রীর জানান, বিয়ে তাদের সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করে না। বিয়ে হোক বা না হোক, তাদের সম্পর্কের সমীকরণ একই থাকত। এমনকি, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনটিও নাকি ভুলে গিয়েছিলেন দু’জনে!
হিনার কথায়, পরিবারের সদস্য ও পরিচিতেরা শুভেচ্ছা জানাতে শুরু করার পরেই তাদের মনে পড়ে প্রথম বিবাহবার্ষিকীর কথা। তার পর দু’জনে একে অপরকে শুভেচ্ছা জানান। নিজেদের সম্পর্ক নিয়ে তারা এতটাই স্বচ্ছন্দ যে বিশেষ দিনক্ষণ মনে রাখার বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন মুম্বইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন হিনা ও রকি। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। কঠিন সেই সময়ে রকি যেভাবে তার পাশে থেকেছেন, তাও একাধিকবার জানিয়েছেন হিনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









