মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম, যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলেয়া আল-আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব।
অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তা আব্দুল কুদ্দুসকে চার লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক এবং বাহারপুর কৃষক সমবায় যুব সমিতির সভাপতি জমির উদ্দিনকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক ও উদ্যোক্তা সনদ দেওয়া হয়। এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আটটি যুব সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা সমবায় কর্মকর্তা রোহেল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং যুব উদ্যোক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









