১ নভেম্বর ৫৪তম জন্মদিন উদ্যাপন করছেন বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। অনুরাগী থেকে সহকর্মী, সকলেই শুভেচ্ছায় ভাসিয়েছেন তাকে।
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ভারতীয় সিনেদুনিয়ায় পা রাখার পরে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠা— প্রায় তিন দশক ধরে চলা কর্মজীবন অভিনেত্রী ঐশ্বরিয়া। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থার মুখ তিনি। এ ছাড়া রয়েছে একাধিক বিনিয়োগও। হিসাব বলছে, সব মিলিয়ে বিপুল সম্পত্তির মালিক এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া ও তার স্বামী, অভিনেতা অভিষেক বচ্চনের বিনোদুন দুনিয়ার একাধিক জায়গা থেকে আয় করেন। তার মধ্যে রয়েছে অভিনয়, ছবির প্রযোজনা, বিজ্ঞাপন, ব্যবসা। এ ছাড়া, তাদের একাধিক বিনিয়োগ আছে বলেও জানা যায়।
হিসাব বলছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে ১০০ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর মধ্যে তার ২৮ বছরের কর্মজীবনের আয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি— সবই আছে।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও তার উপস্থিতি বেশ জোরালো। এ ছাড়া একাধিক আন্তর্জাতিক মঞ্চে তিনি ভারতীয় সিনেমার প্রতিনিধিত্বও করেন। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত পরিচিত মুখ তিনি।
এক প্রথম সারির প্রসাধনী সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার। সূত্রের খবর, প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওই সংস্থার মুখ হন তিনিই। এই সংস্থাও তার বিশ্বজোড়া খ্যাতির নেপথ্যে কাজ করেছে। এ ছাড়া এক সুইস ঘড়ি তৈরির সংস্থার সঙ্গেও যুক্ত তিনি।
এ ছাড়া অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন অভিষেক। তা ছাড়া বচ্চন পরিবারের একাধিক বিলাসবহুল সম্পত্তি আছে।
ভারতে ও দেশের বাইরে বাড়ি আছে। দুবাইয়ের স্যাংচুয়ারি ফলসের ভিলার দাম প্রায় ১৬ কোটি টাকা বলে শোনা যায়। এ ছাড়া মুম্বইয়ে তারকাদম্পতির একাধিক অ্যাপার্টমেন্ট আছে। বোরিভলী, মালাডে বাড়ি আছে তাদের।
উল্লেখ্য, ঐশ্বরিয়াকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভাল ২’ ছবিতে। তবে এমনিতে তাকে একাধিক অনুষ্ঠানে, মার্জার সরণিতে ও বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









