গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা স্কুলে মাঠে এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পৌরসভার ৫নং ওয়ার্ডের বলুহার গ্রামের মিকাইল, রিফাত, রিয়াজ ও জিহাদ শেখ। আহতদের মধ্যে মিকাইল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









