ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ডিএমএফের উপদেষ্টা, দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডিএমএফের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।
কমিটিতে সহসভাপতি হয়েছেন তামজিদ মির্জা, আরেসুল ইসলাম রাসেল ও পরান মাঝি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ জাফরান হোসেন নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম, সহসাংগঠনিক সম্পাদক মিঠুন, অর্থ সম্পাদক মইন উদ্দিন রাতুল, সহঅর্থ সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি এবং উপদপ্তর সম্পাদক মারুফ হোসেন।
এ ছাড়া আইন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক আলাউদ্দিন মিয়া, নারীবিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তারেক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন, আইসিটি সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল মজিদ সুজন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু রায়হান ইফাত, পরিকল্পনাবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিবলী আহমেদ মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হয়েছেন ফখরুল ইসলাম, আবু সালেহ মুসা, ওয়ালিউল হাসনাত, নুসরাত জাহান ঐশী, তাবারাক হোসাইন ও আকাশ বিশ্বাস।
ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









