গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিভর্তি সরকারি পিস্তল হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এএসআই পারভেজ।
মঙ্গলবার (৩ নভেম্বর) এএসআই পারভেজ পিস্তলটি হারানোর বিষয় থানায় জিডি করেন।
জানা গেছে, এএসআই পারভেজের ব্যবহৃত সরকারি পিস্তলটি গুলিভর্তি অবস্থায় হারিয়ে যায়। পরে বিষয়টি জানিয়ে তিনি বাসন থানায় জিডি করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পিস্তল হারানোর ঘটনায় থানায় জিডি হয়েছে। অস্ত্রটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
তবে পিস্তলটি কখন, কোথায় ও কীভাবে হারিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









