পাবনা শহরের একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিনা (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার ‘চাঁদের আলো’ ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিনা পাবনার সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় সাহা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









