বরগুনার আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী কহিনুর বেগমকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রামে সেলিম প্যাদার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে আটক দুজনকে আমতলী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, মামলার পর মঙ্গলবার তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









