টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন। এ সময় ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার উপজেলার ২ নম্বর পুনর্বাসন এলাকার মো. দুইখা মিয়ার ছেলে।
ইউএনও মো. মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে রাতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









