হবিগঞ্জের মাধবপুরে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে দিকে উপজেলার জগদীশপুর এলাকায় বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বড় চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে। তিনি ওই কারখানায় কর্মরত ছিলেন।
কারখানার এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা আলম শাহ জানান, ভোরে কারখানার ভেতরে মেশিনে কাজ করার সময় আশিক বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









