চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।
আয়োজকেরা জানান, এ বছর দ্বিতীয়বারের মতো এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









