রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাতে রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে বিজিবির দল দেখতে পায় চার-পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে। এ সময় বিজিবির দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বস্তাটি খুললে তার মধ্যে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। পরে সেটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









