সুনামগঞ্জের শান্তিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল এবং হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও এর রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মেডিকেল অফিসার ডা. তারেক জামিল অপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়া, যুবদল নেতা সৈয়দ আলম, বিএনপি নেতা আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা মশদ আলী, সুশীল ব্যানার্জি, মনিন্দ্র দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, এবং উপজেলা অফিসের নাজির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









