রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গণমাধ্যম এখন সম্পূর্ন স্বাধীন: মুজিবুর রহমান চৌধুরী

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

গণমাধ্যম এখন সম্পূর্ন স্বাধীন: মুজিবুর রহমান চৌধুরী

মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গলে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জেষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আপনারা সাংবাদিকরা কারো লেজুরভিত্তিক হবেন না। আপনারা নিরপেক্ষভাবে সংবাদ লিখে যান। এখানে আমার দলের নেতাকর্মী কিংবা আমারও যদি কোন দোষগুন খুঁজে পান আপনারা পত্রিকায় তা প্রকাশ করেন।’

এ সময় তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যাও আছে, সম্ভাবনাও রয়েছে। আমি বিষয়গুলো নিয়ে কাজ করবো। শ্রীমঙ্গল শহরে এখন যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক তৈরীর কাজ দ্রুত শুরু হবে, দীর্ঘদিন ধরে এ ক্লাস মানের হলেও শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিত হয়নি বিগত ৯০ বছরেও। আমি শ্রীমঙ্গলের ইউএনও -এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি৷ ম্যাপ তৈরিসহ সব কাগজপত্র তৈরী আছে। আগামী পৌরসভা নির্বাচনের আগেই বর্ধিত হবে। পর্চটকদের কথা বিবেচনা করে  এখানে যোগাযোগ ব্যবস্থার  উন্নয়ন জরুরী। বিএনপি সরকার এ বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিবে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.