জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় র্যালি করেছেন উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন কামাল মুন্সির নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
র্যালিতে শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
র্যালি শেষে নেতাকর্মীরা মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন দুলাল।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









