পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দলীয় কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফারাজি, বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয়বাদী চেতনা ধারণ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









