সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পিআইও রেজাউল করিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রদাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল।
উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া ও হাজী নিজাম উদ্দিন বুলি।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









