সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, জেলা যুবদলের সহ- বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও মহিবুর রহমান মানিক, সদস্য তাজুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন, সদস্য জামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকারিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









