সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন সভাপতিত্ব করেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমেদ এবং গীতা পাঠ করে জগন্নাথপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা দে।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোছাব্বির আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আহসান হাবিব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









