রাজশাহীর চারঘাট উপজেলার ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বনকিশোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়াড বিএনপির সভাপতি জনাব মোকিবর রহমান, সঞ্চালনা করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উক্ত কার্যক্রমের সুপারভাইজার মো. আহসান হাবীব কাজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আসা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের সভাপতি মো. মোজাম্মেল হক সজিব, ডাকরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুজ্জামান লেলিন, বনকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিনার আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাশ, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতাউজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। এ উদ্যোগের মাধ্যমে নির্ধারিত উপকারভোগী পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









